বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
আপনি একজন ইন্ট্রোভার্ট মানুষ এবং চাকরি খুঁজছেন?
আপনি একজন ইন্ট্রোভার্ট মানুষ এবং চাকরি
খুঁজছেন?
ইন্টারভিউ আমাদের সবার
জন্যই এক আতংকের নাম। কারা থাকবেন, কী প্রশ্ন করবেন, এরপর চাকরিটি আদৌ হবে কিনা এই
সব কিছু নিয়েই দুশ্চিন্তায় থাকতে হয় আমাদের। তার উপর আপনি যদি হোন একজন
ইন্ট্রোভার্ট মানুষ, তাহলে তো আপনার জন্য দুঃস্বপ্নের আরেক নাম। যোগ্যতা থাকার পরও
শুধু কথা বলার স্বাচ্ছন্দ্য না থাকার কারণে ইন্টারভিউ খারাপ হতে পারে আপনার।
সেক্ষেত্রে খেয়াল রাখুন সহজ এই বিষয়গুলো-
Posted in: Proffesionalভয়কে করুন জয়, হোন দৃঢ় ব্যক্তিত্বের মানুষ
ভয়কে করুন জয়,
হোন দৃঢ় ব্যক্তিত্বের মানুষ
নিজের উপর ভরসা রাখুন।
আমাদের অভিজ্ঞতা দিনে দিনে আমাদেরকে
পরিণত করে দৃঢ় একজন মানুষে। ইতিবাচক একজন মানুষ হয়ে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিন
নিজের হাতে। আপনি যেমন তেমনই ঠিক আছেন। শুধু কিছু বিষয়ে আরও দক্ষতা অর্জন করতে হবে
আপনাকে। নিজের উপর ভরসা রেখে সেদিকে নজর দিলেই জয় করতে পারবেন সকল ভয়কে। জেনে নিন
কী করতে হবে সেই লক্ষ্যটি অর্জন করতে হলে।
আবেগ আর যুক্তির
ভারসাম্য
আবেগহীন মানুষ হওয়া খুবই ক্ষতিকারক। আবার অতিরিক্ত আবেগী মানুষকে অনেক আত্মত্যাগ করতে হয় জীবনে। সফল ভবিষ্যতের জন্য আপনাকে আবেগ এবং যুক্তির মাঝে ভারসাম্য করতে জানতে হবে। সিদ্ধান্ত গ্রহণে অপরের মানসিক অবস্থার গুরুত্ব দেওয়ার পাশাপাশি বুঝতে হবে বাস্তবতা।

সময়কে কাজে
লাগানো
অলসতা কোন দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না। আপনি সময়কে যত কাজে লাগাতে পারবেন তত এগিয়ে যাবেন জীবনে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আপনাকে সফলতার পথে অগ্রসর করবে। অলসতা শুধু সময়ের অপচয় আর সময় চলে গেলে আর পাওনা যায় না ফিরে।

নিজের যোগ্যতায়
বিশ্বাস
আপনি সফল হতে চান কিন্তু মনে করেন, আপনার দ্বারা কিছুই সম্ভব নয়। এই নেতিবাচকতা প্রভাব ফেলবে আপনার পারফরমেন্সে। আপনি মনে মনে যতই চান না কেন কখনোই সবটুকু শ্রম দিয়ে কাজ করতে পারবেন না। নিজের যোগ্যতায় বিশ্বাস রাখতে হবে আপনাকে। যে কোন পরিস্থিতিতেই খাপ খাওয়াতে পারবেন তাহলে।

ভয়ের সাথে লড়াই
একজন মানুষ অন্ধকার হলেই ভাবে ভূত আসবে। সারাদিন সবাই তাকে বার বার বোঝায় ভূত বলে কিছু নেই। কিন্তু রাত হলেই সে আবারও ভয় পেতে শুরু করে, আর হইচই করে সবার ঘুম ভাঙ্গিয়ে দেয়। একদিন সে ভাবলো, আজ রাতে যে করেই হোক সে চিৎকার করবে না। অনেক কষ্টে নিজেকে সামলে রাখলো সে। সারা রাত ঘুমোতে পারলো না। কিন্তু এক সময় সে টের পেল, ভোর হয়ে গেছে কিন্তু কোন ভূত আসে নি। ভয়কে এভাবেই মোকাবিলা করুন, সামনাসামনি।

ভুল থেকে শেখা
আপনার ভুল আপনার ক্ষতি করে। আর নিজের ক্ষতি করা নিশ্চয়ই কোন বুদ্ধিমান মানুষের কাজ নয়! ভুল থেকে শিখুন, সঠিক কাজটি করুন, একই রকম ভুল করা থেকে বিরত থাকুন।
আপনার ভুল আপনার ক্ষতি করে। আর নিজের ক্ষতি করা নিশ্চয়ই কোন বুদ্ধিমান মানুষের কাজ নয়! ভুল থেকে শিখুন, সঠিক কাজটি করুন, একই রকম ভুল করা থেকে বিরত থাকুন।
আপনি কে আর কী
হতে চান
নিজেকে জানা সফল হওয়ার প্রথম শর্ত। তাই নিজেকে স্পষ্ট জানুন। তাঁর
সাথেও এটাও স্পষ্ট বুঝতে হবে আপনার টার্গেট কী, আপনি কী হতে চান জীবনে। নিজেকে
গ্রহণ করতে না পারলে পরিবর্তন করাও সম্ভব নয়।
ঈর্ষা নয়
আপনি অন্যদের সফলতায় ঈর্ষান্বিত হোন না। বরং আনন্দের সাথে শুভেচ্ছা জানান। তুলনা আমাদের পথের কাঁটা। মানুষ যত তুলনা করে তত নিজেই নিজের পথ আগলে দাঁড়ায়। অপরকে সাধুবাদ দিন, নিজের পথ গুছিয়ে নিন নিজের মত।
আপনি অন্যদের সফলতায় ঈর্ষান্বিত হোন না। বরং আনন্দের সাথে শুভেচ্ছা জানান। তুলনা আমাদের পথের কাঁটা। মানুষ যত তুলনা করে তত নিজেই নিজের পথ আগলে দাঁড়ায়। অপরকে সাধুবাদ দিন, নিজের পথ গুছিয়ে নিন নিজের মত।
সিদ্ধান্ত গ্রহণ
ভয়কে পেছনে ফেলে এগিয়ে যেতে হলে ঝুঁকি তো নিতেই হবে। কিন্তু সেই ঝুঁকি কি অন্যের পরামর্শে নেবেন নাকি নিজের? দৃঢ় ব্যক্তিত্বের একজন মানুষ সাহসের সাথে নিজেই নিজের সিদ্ধান্ত নেন। যত বাঁধাই থাকুক না কেন, নিজেই জয় করতে সমর্থ্য হোন তারা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের উপর ভরসা করা। প্রতিকূলতা সবার
জীবনেই আসে, পথ কারোই সহজ নয়। আবার ভয় পাওয়াও অস্বাভাবিক নয়। তবু সব কিছুর মাঝে
দৃঢ় মানুষেরা নিজেকেই সবচেয়ে বেশী বিশ্বাস করেন।
Posted in: Proffesionalসোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
জেনে নিন ইন্টারভিউের বডি ল্যাঙ্গুয়েজ টেকনিক
জেনে
নিন ইন্টারভিউের বডি ল্যাঙ্গুয়েজ টেকনিক
আপনার সম্পর্কে মৌলিক ধারণা পাওয়া যায় আপনার আচরণ থেকেই।
ইন্টারভিউ
বোর্ডে নার্ভাস বোধ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। নিজের যোগ্যতার এই লড়াইয়ে
হেরে যেতে চান না কেউই। চাকরি সবারই প্রয়োজন। কিন্তু ইন্টারভিউ এ শুধু চাকরি পাওয়া
না পাওয়ার বিষয়টি জড়িত নয়। একইসাথে জড়িত একজন মানুষের অহম। কিন্তু লড়াইটা যত বড়
ভীতিটাও বড় তেমন। সেখান থেকেই হয়ে যায় কিছু ভুল। চাকরি পেতে এই ভুলগুলো যেমন এড়িয়ে
চলতে হবে তেমন নিজের বডি ল্যাঙ্গুয়েজে আনতে হবে কিছু পরিবর্তন। এ বিষয়ে পরামর্শ
দিয়েছেন ভেনেসা ভান এডওয়ার্ড, তিনি সায়েন্স অফ পিপল অর্গানাইজেশনের আচরণ বিষয়ক
তদন্তকারক।
Posted in: Proffesionalযে কারণে দক্ষ কর্মীরা চাকরি ছেড়ে চলে যান
যে কারণে দক্ষ কর্মীরা চাকরি ছেড়ে চলে যান
প্রতিযোগীতার এই
যুগে একটি ভালো চাকরি পাওয়া বেশ কঠিন। একজন চাকরিপ্রার্থীর জন্য ভালো চাকরি পাওয়া
যেমন কঠিন তেমনি প্রতিষ্ঠানের জন্য একজন দক্ষ কর্মী পাওয়া আরো বেশি কঠিন।
প্রতিষ্ঠানের কিছু ভুলের জন্য দক্ষ কর্মীরা প্রতিষ্ঠানে ছেড়ে চলে যান। অনেক
প্রতিষ্ঠান মনে করেন শুধুমাত্র অর্থের জন্য কর্মীরা চাকরির ত্যাগ করেন, বস্তুত
অর্থ ছাড়াও আরো কিছু কারণেও একজন দক্ষ কর্মী প্রতিষ্ঠান ত্যাগ করতে পারেন। তার
মধ্যে অন্যতম কিছু কারণ নিয়ে আজকের এই ফিচার।
Posted in: Proffesionalগন্তব্য: টাঙ্গাইলের মহেড়া জমিদার বাড়ি
গন্তব্য: টাঙ্গাইলের মহেড়া জমিদার বাড়ি
আনন্দ লজ।
জমিদার বাড়ি মানেই ইতিহাসের সাথে দেখা হওয়া, ঐতিহ্যের সাথে দেখা
হওয়া। সারা ঢাকায় নানান দিকে ছড়িয়ে আছে অনেক পরিত্যাক্ত জমিদার বাড়ি যেখানে এক সময়
ছিল শানশওকত, চাকচিক্য। সেই সময় আর নেই, তবু কারুকাজ করা বাড়িগুলো দাঁড়িয়ে আছে
সদর্পে। আজ এতটা সময় পেরিয়ে ঐতিহ্যপ্রেমী মানুষেরা এখনো ছুটে যায় এই নিদর্শনগুলোর
কাছে, গবেষকরা খুঁজে দেখেন, জানার চেষ্টা করেন চোখে না দেখা জীবনকে।
Posted in: Tour

৭:২০ AM
Unknown